নির্বাচনের প্রাক্কালে ভেনিজুয়েলায় এয়ার ফ্রান্সের সকল ফ্লাইট বন্ধ

ভেনিজুয়েলায় সপ্তাহান্তের বিতর্কিত নির্বাচনের প্রাক্কালে এয়ার ফ্রান্সের সকল ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করেই বিতর্কিত নির্বাচনটির আয়োজন করছেন।
 
বিমান সংস্থাটি শনিবার এক বিবৃতিতে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়ে বলেছে, তারা দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যাত্রী ও স্টাফদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, প্যারিস থেকে কারাকাসের সকল ফ্লাইট ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। 
 
উল্লেখ্য, গত চারমাস ধরে ভেনিজুয়েলায় বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সহিংস বিক্ষোভ চলছে। এতে এ পর্যন্ত ১শ’ ১৩ জন প্রাণ হারিয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু