বাকৃবিতে মাদকসহ আটক ১

 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গাঁজাসহ বহিরাগত একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখার কর্মীরা। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বাকৃবি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
রবিউল বাশার নামের ওই বহিরাগত বাকৃবি আবাসিক এলাকার বায়তুল্লাহ আমান মসজিদের পুকুরের পাশে বসে গাজা সেবনের জন্য বিভিন্ন সরঞ্জাম বের করে। এসময় বাকৃবি নিরাপত্তা কর্মীরা তাকে হাতেনাতে ধরে ফেলে। তার কাছে ৫০ গ্রাম গাজা, ১০০ গ্রাম তামাক পাতা, কাটার, কাঠ, ফোর্ম, দম কলসের সাতটি ফুল, লোহার বক্স, একটি মাটির কলকি, একটি সিরামিকের কলকি পাওয়া যায়। এরপর তাকে বাকৃবি নিরাপত্তা শাখায় নিয়ে আসা হয়।
 
বাকৃবি নিরাপত্তা শাখার প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. মহিউদ্দীন হাওলাদার বলেন, আমরা তাকে হাতেনাতে আটক করে নিরাপত্তা শাখায় নিয়ে এসেছি। পুলিশকে জানানো হয়েছে। তারা এসে ব্যবস্থা নিবে।
 
ইত্তেফাক/জামান