চার শতাধিক ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোর প্রতিনিধি

শুক্রবার দুপুরে নাটোরের সিংড়ায় ৪২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতারকৃতের নাম তাইজুল ইসলাম। মাদকের বিরুদ্ধে র্যাবের ধারাবাহিক অভিযানের সূত্র ধরে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. রাজিবুল আহসানের নেতৃত্বে সিংড়ার নিংগইন ভিটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. রাজিবুল আহসান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।