নতুন জীবনে আরজে ‘অপূর্ব’

জাগো এফএম এর জনপ্রিয় আরজে জুবায়ের অপূর্ব জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। 
 
পাত্রীর নাম তামান্না আফরিন। গত ১৪ জুলাই বিয়ে অনুষ্ঠিত হয়। আফরিন মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স করছেন। অপূর্ব জাগো এফএম এ দীর্ঘদিন ধরে আরজে ও ব্রডকাস্টার হিসেবে কাজ করছেন। 
 
নিজের পেশাগত দায়িত্ব প্রসঙ্গে বলেন, ‘আমাদের মিডিয়ায় আমরা বরাবরই অবহেলিত। এটা খানিক কষ্টের বিষয়। অথচ আমরা মেকআপ হীন ভাবে, আলো ঝলমলে লাইট ছাড়া ঘরে কাজ করেও শুধুমাত্র কথার জাদুতে হাজার হাজার শ্রোতাদের আটকে রাখি। মাঝে মাঝে তা লাখ ছাড়িয়ে যায়। সেদিক দিয়ে আমাদের মিডিয়ায় আরজে বা এফএম ব্রডকাস্টারদের নিয়ে আরো খানিকটা ভাবা উচিত।’
 
ইত্তেফাক/ইউবি