চট্টগ্রামে হত্যা মামলায় রোকেয়া বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
রবিবার চট্টগ্রামের ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রোকেয়া বেগম সীতাকুণ্ড উপজেলার মাহমুদাবাদ ধলইপাড়া গ্রামের আবদুল হকের স্ত্রী। তিনি মামলায় জামিনে রয়েছে।
আদালত সূত্র জানায়, রোকেয়া বেগম আবদুল হকের ২য় স্ত্রী। নিহত নাছিমা বেগম (১৫) আবদুল হকের ১ম স্ত্রীর কন্যা। ২০০৩ সালের ২০ নভেম্বর রমজান মাসে ইফতারি বানানো নিয়ে রোকেয়া ও নাছিমার মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় রোকেয়া দা দিয়ে কুপিয়ে নাছিমাকে হত্যা করে। এ সময় ঘটনাস্থলে ছিলেন না আব্দুল হক। তিনি বাড়ি ফিরে ঘটনা দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে হত্যার চিহ্ন পেয়ে রোকেয়াকে গ্রেফতার করে। পরদিন এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ২০০৩ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
ইত্তেফাক/ইউবি