ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যায় বজ্রপাতে অন্তত ১১ জনের মৃত্যু ও আরো আটজন আহত হয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানান।
উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা ভাদরাক, বলেশ্বর ও কেন্দ্রপাড়ায় হতাহতের এই ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘বজ্রপাতে ভাদরাকে পাঁচজন এবং বলেশ্বর ও কেন্দ্রপাড়ায় একজন করে মারা গেছেন।’ তিনি আরো বলেন, ‘বজ্রপাতে আহতদের জেলা হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।’
IMG0
হতাহতদের অধিকাংশই কৃষি শ্রমিক। এরা বজ্রপাতের সময় ধান ক্ষেতে কাজ করছিল অথবা গাছের কাছে দাঁড়িয়ে ছিল। এছাড়া গত সপ্তাহে কাছের অন্ধ্রপ্রদেশেও বজ্রপাতে তিনজনের প্রাণহানি ঘটে। এএফপি।
ইত্তেফাক/সেতু