আজ থেকে ১৭ বছর আগে তিনি সঙ্গীত জগতে প্রবেশ করেন। এই ১৭ বছরে তিনি ২১টি গান নির্মান করেছেন তিনি। শিগগিরই গুরুগম্ভীর ব্যান্ডের ব্যানারে 'আহ শান্তি' শিরোনামের একটি অ্যালবাম প্রকাশিত করবেন তিনি। এই অ্যালবামে থাকছে ৯টি গান।
নতুন এই অ্যালবাম প্রসঙ্গে বলেন, 'আমি খুব সময় নিয়ে কাজ করছি। কারন আমি চাই দর্শকদের ভালো কিছু উপহার দিতে। অ্যালবামটিতে দর্শকদের জন্য বেশ কিছু আকর্ষন থাকছে। বিশেষ করে আমার মিউজিক ভিডিওর ভিজুয়ালটাই দর্শকদের জন্য বড় একটা চমক!'
সময় নিয়ে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, আমি আসলে কম দামী কাজে বিশ্বাসী না। আমি যেটাই করি সেটা ভালো ভাবে করার চেষ্টা করি। সবচেয়ে বড় ব্যাপার হলো, আমি নিজেই প্রযোজনা করি। কারন, আমি যে কোয়ালিটির এবং যে চিন্তা ভাবনা নিয়ে কাজ করি সেটা অন্য প্রযোজকরা বুঝবে না। তারা তো টাকা উশুলে ব্যস্ত, ভালো কাজে বিশ্বাসী না।
তিনি আরো বলেন, ‘২০০৮ সালে আমি এইচডি মিউজিক ভিডিও নির্মান করি। তখন এদেশে এইচডি মিউজিক ভিডিওর প্রচলন খুব একটা ছিলো না। তারপরও আমি নির্মাণ করি। কারন আমি নতুনত্বে বিশ্বাসী।
চলচ্চিত্র নির্মিতা ইমতুিমশের ছেলে মিউজিক ডিরেক্টর মাহমুদ হাসান গৌরব। বাবার পথ ধরেই তার মিড়িয়া জগতে প্রবেশ করা। তিনি জানান, মিড়িয়াকে ভালোবেসেই তিনি এখনো কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি ‘আহ শান্তি’ অ্যালবামের সম্পাদনা নিয়ে ব্যস্ত।
ইত্তেফাক/রেজা