রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রহমত উল্যা হারুন

চাটখিলের ৮নং নোয়াখলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা রহমত উল্যা হারুন (৬৫) গত বুধবার চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...  রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ঐদিন রাতে নিজ গ্রাম সিংবাহুড়ায় ঈদগাহ মাঠে জানাজা শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা গোলাম জিলানী চৌধুরী, চাটখিল প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বুলু প্রমুখ।