লোহিত সাগরের ৫০টি দ্বীপে বিলাসবহুল রিসোর্ট বানাচ্ছে সৌদি আরব

পর্যটনকে জমজমাট করতে লোহিত সাগরের অন্তত ৫০টি দ্বীপ নিয়ে বিশাল পরিকল্পনা করছে সৌদি আরব। সে অনুযায়ী এসব দ্বীপ ও আরো কিছু জায়গায় নির্মাণ করা হবে বিলাসবহুল রিসোর্ট। জানা গেছে, তেলের দাম নিয়ে সামনের অনিশ্চয়তা মোকাবেলায় পর্যটন থেকে আরো বেশি অর্থ আয়ে আগ্রহী হয়ে উঠছে দেশটি।
IMG0
সৌদি কর্তৃপক্ষ আশা করছে লোহিত সাগরের দ্বীপগুলোতে বিলাসবহুল রিসোর্ট করা হলে তা দেশী-বিদেশী পর্যটকদের উৎসাহিত করবে, যা পর্যটন খাতের আয়কে বাড়িয়ে তুলবে। যদিও এটা নিশ্চিত নয় যে পর্যটকদের জন্য পোশাক বিষয়ে সৌদি বিধি নিষেধ শিথিল করা হবে কি-না। অ্যালকোহল, সিনেমা ও থিয়েটারও দেশটিতে বৈধ নয়।
IMG1
পর্যটকদের জন্য এসব সুবিধা থাকবে কিনা তাও এখনো বলা যাচ্ছেনা। তবে পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সাল থেকে রিসোর্টগুলোর নির্মাণ কাজ শুরু হবে। আর একটি বিমানবন্দরসহ এসব স্থাপনার নির্মাণ কাজ শেষ হবে ২০২২ সালে। আর এসব পরিকল্পনার মুলে আছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু