নরসিংদীর পলাশের ঘোড়াশালে প্রাণ এগ্রিকালচার ও প্রাণ ফুড কোম্পানিতে গ্যাস পাইপ লাইনে বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় একজন অগ্নিদগ্ধসহ আহত হয়েছে ৫ জন। অগ্নিদগ্ধ একজনকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে ঘোড়াশালের ঘাগরা এলাকায় অবস্থিত ওই কোম্পানিতে গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন— নিরাপত্তা কর্মী হাসান (৪০), প্রাণ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ডা. বিল্লাল হোসেন (৩৫), কেন্টিন কর্মচারী আল-আমিন (২৩) ও ড্রাইভার আব্দুল হাইসহ অজ্ঞাত আরো একজন।