বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে এখন কোনো রাজনীতি নেই, রাজনীতি তো একটা দলের কাছেই চলে গেছে। দেশে এখন একদলীয় শাসনব্যবস্থা চলছে। শুক্রবার ঠাকুরগাঁও কালীবাড়িতে তার নিজ বাসবভনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, এই দেশে ৭৫;এ বাকশাল একবার একদলীয় শাসনব্যবস্থা নিয়ে এসেছিল। সেটা চলে যাওয়ার পরে এখন আবার একদলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়ে গেছে। এখন যেটা আছে সেটা ছদ্মবেশী গণতন্ত্র। প্রকৃতপক্ষে একদলীয় শাসনব্যবস্থা চলছে বাংলাদেশে।