বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য এক বছরের মধ্যে সমন্বিত আইন করতে হবে

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার লক্ষ্যে বিবেচনাধীন একটি সমন্বিত আইন (ইউনিফাইড কোড) এক বছরের মধ্যে প্রণয়নের জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন। 
 
রায়ে বলা হয়েছে, কওমি মাদ্রাসা ও কিন্ডারগার্টেনকে এই সমন্বিত আইনের আওতায় আনা যায় কিনা, সে বিষয়টি সরকারকে বিবেচনা করতে বলা হয়েছে। আদালত বলেছে, সরকারের অনুমোদন ব্যতীত এ ধরণের কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। এসব শিক্ষা প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণাধীন রাখা উচিত। 
 
হাইকোর্টের এ রায়ের বিষয়টি ইত্তেফাককে জানান সহকারী এটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম নুরুল ইসলাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটি সমন্বিত আইন প্রণয়নের নির্দেশনাতে হাইকোর্টে রিট করেন। এই আবেদনের শুনানি নিয়ে রুল জারি করে হাইকোর্ট। ওই রুলের জবাবে শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ ধরণের ইউনিফাইড কোড প্রণয়নের জন্য বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। 
 
ইত্তেফাক/সেতু