চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক শহীদ আব্দুর রব হলের ছাদ থেকে একটি গাঁজার চারা উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে হলের পশ্চিম-উত্তর ব্লকের ছাদের উপর থেকে এ চারা উদ্ধার করে হল কর্তৃপক্ষ। তবে কে বা কারা এই চারা রোপণ করেছে এ বিষয়ে এখনো জানা যায়নি।
সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক মাস ধরে হলের ছাঁদের উপরে টবের মধ্যে কিছু অজানা গাছ দেখা যায়। কিন্তু এই গাছগুলো কি? গাছ বিষয়ে তারা জানতে পারে না।পরবর্তীতে যখন জানতে পারে এগুলো গাঁজার চারা তখন তারা হল কর্তৃপক্ষকে জানায়। তার প্রেক্ষিতে বুধবার দুপুরে একটি চারা উদ্ধার করে হল কর্তৃপক্ষ।
সরেজমিনে গিয়ে যখন দেখতে পাই হলের ছাদে একটি টবের মধ্যে গাঁজার চারা চাষ করা হচ্ছে এবং দীর্ঘ কয়েক মাস যাবত এই গাছ এখানে রয়েছে বলে মনে হয়। এ বিষয়ে যখন শহীদ আব্দুর রব হলে প্রভোস্ট প্রফেসর ড. এ কে এম মাঈনুল হক মিয়াজীর কাছে জানতে চাইলে তখন তিনি অস্বীকার করে বলে আমাদের হলে কোন ধরনে গাঁজার চাষ করা হয় না।
পরবর্তীতে যখন বলা হয় আমাদের কাছে ছবি আছে তখন তিনি স্বীকার করে বলে হলের একটি ইনভিজিবল জায়গা থেকে একটি গাছ উদ্ধার করেছি। এই গাছটি গাঁজা কিনা সে বিষয়ে বলতে পারছি না। অনুমান করতে পারছি এটি গাঁজার গাছ হতে পারে। তবে কে বা কারা এই চারা রোপণ করেছে সে বিষয়ে আমরা এখনো জানতে পারি নাই। আমরা এই বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।
এ বিষয়ে সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, আমরা এ বিষয়ে অবগত নই। তবে আমরা যদি এ ব্যাপারে জানতে পারি তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং হল কর্তৃপক্ষ আমাদের কাছে অভিযোগ দেয় তাহলে আমরা নিয়মিত হলগুলো তল্লাশি করবো।
ইত্তেফাক/জামান