কিশোরী ধর্ষণ : ট্রাক চালক ও হেলপার ৪ দিনের রিমান্ডে

ট্রাকে কিশোরী ধর্ষণের ঘটনায় আটক ট্রাকচালক ও হেলপারকে চারদিনের রিমান্ডে নেয়া হয়েছে।  
 
বৃহস্পতিবার দুপুরে পুলিশ এই দুইজনকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আফতাবুজ্জামানের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন জানান। আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। 
 
বুধবার দিবাগত রাতে জেলার সিদ্ধিরগঞ্জপুল এলাকা থেকে ট্রাকচালক মেহেদী হাছানকে ও বৃহস্পতিবার সকালে রাজধানীর সাভার এলাকা থেকে হেলপার সোহান ওরফে তুহিনকে গ্রেফতার করা হয়। গাজীপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাকে ধর্ষণের ঘটনায় তাদের আটক করা হয়।   
 
মঙ্গলবার বিকেল চারটার দিকে ওই কিশোরী তার মায়ের উপর অভিমান করে গাজিপুরের নিজ বাড়ি থেকে রেরিয়ে চৌরাস্তা এলাকায় আসলে অভিযুক্ত ট্রাকচালক ও হেলপার তাকে জোর করে ট্রাকে তুলে নেয়। এরপর তারা রাতভর ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে।  
 
বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইলের এসিআই পানিরকল এলাকায় পরিত্যক্ত ট্রাক থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। 
 
গ্রেফতারকৃত মেহেদী হাসান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দেওতা গ্রামের নবী হোসেনের ছেলে। তার সহযোগী হেলপার সোহান ওরফে তুহিন রাজশাহী জেলার পুটিয়া থানার পশ্চিম কানাইপাড়া গ্রামের তমাজিতের পুত্র। বাসস
 
ইত্তেফাক/ইউবি