পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসির নতুন মন্ত্রীপরিষদ শপথ গ্রহণ করেছে। কয়েকটি পাকিস্তানি সংবাদমাধ্যম জানাচ্ছে, শুক্রবার দেশটির রাজধানী ইসলামাবাদে এ শপথ অনুষ্ঠিত হয়।
IMG0
রাষ্ট্রীয় টিভি চ্যানেল পিটিভি’র খবরে বলা হয়, ৪৬ জন সদস্যকে নিয়ে নতুন এ মন্ত্রীপরিষদ গঠন করা হয়। খবরে আরো বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসাইন পরিচালিত শুক্রবারের এ শপথ অনুষ্ঠানে ৪৩ জন সদস্য উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/সেতু