সৌদি আরবে আটজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে সাতজন পুরুষ এবং একজন নারী। দুইজনের মার্কিন নাগরিকত্ব রয়েছে। তারা কেউ সরাসরি নারী অধিকার নিয়ে কাজ করছিলেন না। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশটির নারী অধিকার কর্মীদের সমর্থন দিয়েছিলেন। তাদের আটকের নিন্দা জানিয়েছে পশ্চিমা বিশ্ব। ইতোমধ্যে সৌদিতে ১১ নারী অধিকার কর্মীর বিচার শুরু হয়েছে। মার্কিন নাগরিকের মধ্যে আছেন সালেহ আল-হায়দার। সাংবাদিক সালেহর মা আজিজ আল ইউসুফের বিচার চলছে। আরেকজন ডাক্তার বাদের আল-ইব্রাহিম। তিনি শিয়া মুসলমানদের নিয়ে একটি বই লিখেছেন। লন্ডনভিত্তিক একটি সৌদি মানবাধিকার সংগঠন জানায়, গত ফেব্রুয়ারি থেকেই গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ছিল। গত সপ্তাহে তিন নারী অধিকারকর্মীকে সাময়িক মুক্তি দেওয়ার পরপরই নতুন আটকের ঘটনা ঘটলো। -রয়টার্স