ভারত শাসিত কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শনিবার জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) তিন সদস্য নিহত হয়েছে। দেশটির পুলিশ একথা জানিয়েছে।
এক পুলিশ কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি গোপন তথ্যের ভিত্তিতে সোপোরের আমারগড় এলাকায় অভিযান চালায়। তিনি আরো বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা তাদের ওপর গুলি চালায়।
এসময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ বেঁধে যায়। এতে তিন জঙ্গি নিহত হয়। তাদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এএফপি।
ইত্তেফাক/সেতু