বন্ধু দিবসে ‘প্রতিশ্রুতি’র গল্প

 
বন্ধু দিবসে অনেক বন্ধুত্বের গল্প হয়, হয় ভালোবাসা, প্রতারণার গল্প। কিন্তু যে বন্ধুত্ব নিয়ে এত হৈ হুল্লোড়, আলোচনা, সমালোচনা সে বন্ধুত্বের কমিটমেন্ট বা প্রতিজ্ঞাগুলো স্মরণ করেনা।
 
‘বন্ধুত্বের দোহাই দিয়ে হয় না কোনো শুভ সূচনা। আসছে বন্ধু দিবসে আমরা ইনিয়ে বিনিয়ে বন্ধুত্বের গল্প বলিনি। বন্ধুত্বের দোহাই দিয়ে বলেছি, এই সময়ের আলোচিত ১১টি সমস্যা ও সম্ভাবনার কথা। ১১টি বিষয়ের গল্প, সমকালীন সমস্যার গল্প। উঠিয়ে এনেছি নানা সমস্যা। বন্ধুদের নিয়ে প্রতিশ্রুতি করিয়েছি সমকালীন সে সমস্যার উদ্ভব না করতে।’
 
কী সেই সমস্যা ও সম্ভাবনার গল্প? দেখতে হলে চোখ রাখতে হবে আগামী বন্ধু দিবসে আমাদের ইউটিউব চ্যানেল রঙিন সাম্পান এ। সুহৃদ মডেল ফেয়ারের প্রযোজনায়, রঙিন সাম্পানের ব্যানারে নির্মিত হয়েছে ‘প্রতিশ্রুতি’র গল্প।
 
গল্পে আছেন বাপ্পী নীল, আনন্দ কুটুম, মেধা, রাতুল, পুষণ, নাহিদ,সিজাত, ববি, হৃদিতা, তানভির, হাসান, সৈকত ইসলাম। ‘প্রতিশ্রুতি’র গল্পে’র ভাবনা, পরিকল্পনা ও সংলাপ: সৈকত ইসলাম, সিনেমাটোগ্রাফি সিজাত খান।
 
ইত্তেফাক/আনিসুর