সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রবিবার দুপুরে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  ত্যাগ করেন।
 
এ সময় মন্ত্রীপরিষদ সদস্য, সচিব, তিন বাহিনী প্রধান ও সামরিক বেসামরিক কর্মকর্তারা তাকে বিমানবন্দরে বিদায় জানান।
 
আবদুল হামিদ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করাবেন। রাষ্ট্রপতি আগামী ১২ আগস্ট দেশে ফিরবেন।
 
ইত্তেফাক/ইউবি