ঢাকা চলচ্চিত্র জগতের এক সময়ের ব্যস্ততম নায়িকা শাবনুরকে এবার দেখা যাবে ভিন্নরূপে। এবার তিনি দর্শকদের সামনে হাজির হবেন গায়িকা হিসেবে।
মুস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’ সিনেমায় গান গাইবেন তিনি। নায়িকা থেকে এবার গায়িকা হওয়ার পথ চলা শুরু শাবনুরের। সিনেমাটি প্রয়োজনা করেছেন শাহ আলম। গান লিখেছেন সুদীপ কুমার দীপ।
ইত্তেফাক/ইউবি