জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, জয়পুরহাট শাখা উদযাপন করেছে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬তম মহা প্রয়ান দিবস।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬তম মহাপ্রয়ান দিবস উপলক্ষ্যে জয়পুরহাট পৌর মিলনায়তনে আয়োজন করা হয় সংগীতানুষ্ঠান ও আলোচনা সভার। এতে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার শিল্পীরা রবীন্দ্র সংগীত পরিবেশন করেন।
বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ফেরদৌস আরা লিপি’র নেতৃত্বে সমবেত কন্ঠে পরিবেশন করা হয় ’কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে, এই কথাটা ধরে রাখিস মুক্তি তোরে পেতেই হবে.., গানের ভিতর দিয়ে যখন দেখি ভূবন খানি.., আমার সকল কাঁটা ধন্য করে..,তোমার অসীমে, প্রাণে মন লয়ে.., আমি তোমারই মাটির কন্যা জননী বসুন্ধরা.., গোধুলী লগনে মেঘে, ঢেকে ছিল তারা..।
বিশিষ্ট আবৃত্তিকার মোস্তাহেদ ফাররোখের সঞ্চালনায় অনুষ্ঠানে গানের মাঝে কবিতা আবৃত্তি করেন ইমতিয়াজ জাহান রুমী, প্রজ্ঞা পারমিতা ও রাকিশ আহমেদ। এ ছাড়াও অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন ফেরদৌস আরা লিপি, উৎপলা চৌধুরী, দিগন্ত দে, সাদাত, খাদিজা, তপু, পরিমল মন্ডল, বনশ্রী চাকী, অর্পিতা ধর, চৈতী, পিউলী ধর, ও ঈশতি।
এর আগে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মোকাম্মেল হক, বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জয়পুরহাট সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ খাজা শাসছুল আলম ও কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক-লেখক আমিনুল হক।
ইত্তেফাক/নূহু