হিরোশিমায় পরমাণু বোমা হামলার খবরে বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন আইনস্টাইন

বিজ্ঞানী আইনস্টাইন আমেরিকাকে পরমাণু বোমা তৈরির পরামর্শ দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন আমেরিকার হাতে থাকুক ওই বোমা। যেহেতু হিটলারের জার্মানি তা বানানোর তোড়জোড় শুরু করেছে। কিন্তু নিরীহ মানুষের ওপর সেই বোমা দিয়ে হামলা হোক সেটা চাননি আইনস্টাইন। 
IMG0
যেদিন সেটা সত্যি-সত্যিই ফেলা হয়েছিল হিরোশিমায় (৬ আগষ্ট), সেদিন তিনি মনের আনন্দে ছুটি কাটাচ্ছিলেন। নৌকাবিহার করছিলেন লোয়ার সারানাক লেকে। ফেলা হবে, জানতেন না তিনি। এমনকি তাকে জানানোই হয়নি। রেডিও’র খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন আইনস্টাইন। 
IMG1
অথচ, আইনস্টাইন যদি চিঠি না লিখতেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্টকে তাহলে পরমাণু বোমাটা বানানোর চিন্তাটাই তার মাথায় আসতো না। আইনস্টাইনের বক্তব্য ছিল, বোমা ফেলতে হবে না। কিন্তু আমেরিকার হাতেও সেই বোমা থাকলে পৃথিবীতে ভারসাম্য থাকবে। পরমাণু বোমা বানিয়ে যে কোনো শত্রু দেশে তা ফেলার আগে বারদু’য়েক ভাববে হিটলারের জার্মানি। রোনাল্ড ক্লারিকের লেখা সদ্য প্রকাশিত গবেষণাধর্মী বই ‘আইনস্টাইন: দ্য লাইফ অ্যান্ড টাইমস’ এই তথ্য দিয়েছে। নিউইয়র্ক আপস্টেট।
 
ইত্তেফাক/সেতু