পোল ডান্সার জ্যাকলিন ফার্নান্ডেজ

বলিউড সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ শুধু অভিনয় নয় নাচেও সমান পারদর্শী। এ জেন্টলম্যান ছবিতে দেখা যাবে জ্যাকলিন দেখা যাবে পোল ডান্সার হিসেবে। ‘ও চন্দ্রলেখা ’ শিরোনামের একটি গানে জ্যাকলিনের পোল ডান্স সবাইকে চমকে দিবে।
 
জানা গিয়েছে, গানটির শ্যুটিং চলাকালীন পোল থেকে পড়ে গিয়ে চোট পেয়েছেন জ্যাকলিন। তবে শেষ পর্যন্ত তিনি দক্ষতার সঙ্গেই গানের শ্যুটিং শেষ করেন।
 
২৫ তারিখ মুক্তি পাবে এ জেন্টলম্যান। ছবিতে জ্যাকলিনের বিপরীতে আছেন সিদ্ধার্থ মালহোত্রা।
 
 
ইত্তেফাক/রেজা