বাবার লেখা নাটকে মায়ের সঙ্গে যমজ সন্তানের অভিনয়

বাবা বৃন্দাবন দাস আর মা শাহনাজ খুশি। দুজনই নাটকের মানুষ। মঞ্চ ও টিভি নাটকে রয়েছে তাদের পদচারণা। বৃন্দাবন দাস অভিনয়ের চেয়ে নাটকই লেখেন বেশি। আর শাহনাজ খুশি তো নিয়মিত অভিনয়ের মানুষ। বাবা মায়ের পথেই হাঁটলেন তাদের যমজ সন্তান। দিব্য ও সৌম্য অভিনয় করলেন একই নাটকে।
 
বাবার লেখা নাটকে দুই ভাইয়ের অভিনয় তাও আবার মায়ের সঙ্গে। শাহনাজ খুশি জানান এর আগে এমনটি হয়নি। তিনি বলেন, ‘বড় জন (দিব্য) দুবছর আগে বাংলাভিশন এর একটা নাটকে অভিরয় করেছে। নাটকের নাম ছিল ‘সন্তান’। অসম্ভব সুন্দর নাটক ছিল। সে নাম ভূমিকাতেই অভিনয় করেছিল।’ 
 
IMG0
 
এই যমজ এবার যে নাটকে অভিনয় করেছে তার নাম ‘হ্যাপি ফ্যামিলি’। নাটকটি নির্মাণ করেছেন দীপু হাজরা। নাটকটি সম্পর্কে এ নাটকের আরেক অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে লিখেন, ‘এই নাটকের বিশেষ আকর্ষণ...দিব্য সৌম্য...বৃন্দাবন দা আর শাহানাজ খুশীর সন্তান,আমার দুইটা কাকুর অনবদ্য ফাজিল অভিনয়। সাথে আছেন ফজলুর রহমান বাবু, ফারহানা মিলি সহ অনেকেই।’ 
 
 
ইত্তেফাক/রেজা