দ্বিতীয় সন্তানের অপেক্ষায় অনন্ত-বর্ষা দম্পতি

বাস্তব ও সিনেমা দুই জগতের জনপ্রিয় জুটি অনন্ত-বর্ষা। সিনেমার অভিনয়ের সূত্র ধরে ভালোবেসে দুজনে বিয়ে করেছিলেন। দুজনের সুখের সংসারে এসেছে নতুন আন্দন্দের খবর। অনন্ত-বর্ষা দম্পতি এখন তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন। আর এ খবরটি নিশ্চিত করেছেন জনপ্রিয় নায়িকা বর্ষা নিজেই।
 
 
বর্ষা তার ভেরিফায়েড ফেসবুক পাতায় দেয়া এক স্ট্যাটসে বলেন, আলহামদুলিল্লাহ আই ডিড ইট এগেইন। অনেক গর্বিত মনে হচ্ছে, আমি আবার মা হতে চলেছি। আল্লাহ্‌র দোয়ায় আর আপনাদের ভালোবাসায় সব ঠিক থাকলে আসছে নভেম্বর এ আমাদের ২য় সন্তানের মুখ দেখবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যার কারনে আবারও পিছিয়ে গেছে দ্যা স্পাই এর শুটিং। ইনশাআল্লাহ আগামীতে আবার শুরু করবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
 
অনন্ত-বর্ষার প্রথম সন্তান আরিজ। তার বয়স এখন দুই বছর আট মাস। 
 
ইত্তেফাক/রেজা