রাবিতে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে ‘এসটিএস’ চালু

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) চালু করা হয়েছে। 
 
সোমবার দুপুরে ক্যাম্পাসের উত্তর-পশ্চিম এলাকায় যৌথভাবে এর উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ও রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। পরে তারা সেখানে কয়েকটি গাছের চারা রোপন করেন। 
 
উদ্বোধকালে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী মো. সিরাজুম মুনীর, রাসিক প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন আজব, রাসিক প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুনসহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি