কাশ্মীরে ‘অনুপ্রবেশকারী’ ৫ জঙ্গি নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মাচিল সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করার সময়ে ৫ জঙ্গিকে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সোমবার  কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় এই ঘটনা ঘটে।
 
শ্রীনগর থেকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, মাচিল সেক্টরে একটা বড় অনুপ্রবেশকারী দলকে রুখে দিয়েছে সতর্ক ভারতীয় সেনারা। জানা গেছে, ঘটনাস্থল থেকে ৫টি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং অভিযান এখনো চলছে। সন্ত্রাসীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। গত মাসের ২৩ তারিখ এমন আরেকটি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।
 
অনুপ্রবেশ রুখে দেয়ার পর ভারতীয় সেনাবাহিনী পুলওয়ামার পিংলেনা গ্রামে অভিযান পরিচালনা করছে। চলতি বছর জম্মু ও কাশ্মীরে ২২টি অনুপ্রবেশ চেষ্টা রুখে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী যাতে ৩৮ সশস্ত্র অনুপ্রবেশকারী নিহত হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সাব্বির