জাতীয় পার্টি-জেপি’র প্রেসিডিয়াম সভা সন্ধ্যায়

 
জাতীয় পার্টি-জেপি’র প্রেসিডিয়ামের সভা ডাকা হয়েছে আজ মঙ্গলবার। সন্ধ্যা সাতটায় রাজধানীর লালমাটিয়ায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠেয় এই সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি। 
 
সভায় বিরাজমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এ ছাড়া জাতীয় শোক দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হবে। 
 
সভায় দলের প্রেসিডিয়ামের সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।
 
ইত্তেফাক/কেকে