জাদুঘর পরিচালনার জন্য বিশেষজ্ঞ প্রয়োজন: সংস্কৃতিমন্ত্রী

 
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সরকারি কর্মকর্তা বা আমলা নয় জাতীয় জাদুঘর পরিচালনার দায়িত্বে ‘বিশেষজ্ঞ’ ব্যক্তি প্রয়োজন। সেজন্য তিনি বিভিন্ন বিষয়ে যেমন বিশেষ ক্যাডার সার্ভিস হয়েছে তেমনি ‘সংস্কৃতি ক্যাডার’ ভিত্তিক কর্মকর্তা নিয়োগের প্রয়োজনীয়তার কথা জানান।
 
তিনি বলেন, আজ যে কর্মকর্তা মত্স্য অধিদপ্তরে কাজ করছেন এর কিছুদিন পরে তাকে জাদুঘর পরিচালনার দায়িত্বে পাঠানো হচ্ছে। কিন্তু বিশ্বের কোন দেশে জাদুঘর সরকারি আমলা দিয়ে পরিচালনা করা হয় না। জাদুঘর পরিচালনার জন্য এ বিষয়ে গবেষকরা ‘কিউরেটর’ হিসেবে নিয়োগ পেয়ে থাকেন।
 
গতকাল জাতীয় জাদুঘরের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯১৩ সালের ২০ মার্চ প্রতিষ্ঠার পর সে বছর ৭ আগস্ট চালু হয় ঢাকা জাদুঘর। পরে ১৯৮৩ সালের ১৭ নভেম্বর একে জাতীয় জাদুঘরের স্বীকৃতি দেওয়া হয়।
 
সোমবার বিকালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. এনামুল হক।
 
​ইত্তেফাক/আনিসুর