ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭১

রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৭১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা মাদক সেবন ও বিক্রির অভিযোগে অভিযুক্ত। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত এই অভিযান চলে।

ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

আরও পড়ুন: টেকনাফে অস্ত্র উদ্ধার অভিযানে ৩ রোহিঙ্গা যুবক নিহত

সংশ্লিষ্টরা জানান, গ্রেফতারের সময় তাদের  কাছ থেকে ১৭৯১ পিস ইয়াবা ট্যাবলেট, ১১৮০ গ্রাম ২৩৫০ পুরিয়া হেরোইন, ১০০ গ্রাম গাঁজা, ৭টি নেশাজাতীয় ইনজেকশন ও ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা রুজু হয়েছে।

ইত্তেফাক/এমআরএম