তুরস্কের পর্যটন কেন্দ্রে ৫.৩ মাত্রার ভূমিকম্প

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি পর্যটন অঞ্চলে মঙ্গলবার ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়।
 
তবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল তুরস্কের এজিয়ান এলাকার একটি ব্যস্ততম পর্যটন রিসোর্টের ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবং ১০ কিলোমিটার গভীরে। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির