ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচার হওয়া ২৪ বাংলাদেশি আড়াই বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে এসেছে।
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় শুক্রবার রাতে সোপর্দ করেছে। বেনাপোল পোর্ট থানা কাগজপত্র যাচাই বাচাই করে তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা কাছে তুলে দিবে বলে পুলিশ জানায়।
ফেরত আসা যু্বকরা জানান, গত আড়াই বছর আগে ভালো কাজের প্রলোভনে তারা দালালের মাধ্যমে ভারতে যায়। ভারতের বেঙ্গুলুর শহরে যাওয়ার পর সেখানকার পুলিশের হাতে তারা আটক হয়। তাদের বাড়ি সাতক্ষীরা, যশোর, নড়াইলসহ দেশের বিভিন্ন জেলায়।
আরো পড়ুন : দুটো হাত অচল হলেও দমে যায়নি তানিয়া
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, আড়াই বছর আগে ভালো কাজের প্রলোভনে তারা দালালের মাধ্যমে ভারতে যায়। ভারতের বেঙ্গুলুর শহরে যাওয়ার পর সেখানকার পুলিশের হাতে তারা আটক হয়। সেখান থেকে তালাশ অ্যাসোসিয়েশন নামে ভারতের একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তাদের দেশে ফেরার ব্যবস্থা করে।
ইত্তেফাক/ইউবি