এসএম সুলতানের ৯৩তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার

 
বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩তম জন্মবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার। বরেণ্য এই গুণী শিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মেছের আলী, মা মাজু বিবি। রাজমিস্ত্রি পিতা মেছের আলীর নান্দনিক সৃষ্টির ঘষামাজার মধ্য দিয়ে ছোট বেলার লাল মিঞার (সুলতান) চিত্রাঙ্কনে সুপ্ত প্রতিভার বিকাশ হয়।
 
সুলতানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সুলতান সংগ্রহশালা চত্বরে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টায় কোরআনখানি, ৭টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা,৮টায় শিল্পীর কবরে পুষ্পস্তবক অর্পণ, সোয়া ৮টায় শিশুস্বর্গ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়েছে। সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী জানান শিল্পীর ৯৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
 
 
 
ইত্তেফাক/এমআর