কাশ্মিরে সহিংসতায় বুধবার তিন বিদ্রোহী ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পুলিশ জানায়, এর দুইদিন আগে সৈন্যরা পাকিস্তান সীমান্তে পাঁচ বিদ্রোহীকে হত্যা করে।
পুলিশের ইন্সপেক্টর জেনারেল মুনির আহমেদ খান জানান, সশস্ত্র জঙ্গি তৎপরতার খবর পেয়ে সেনা বাহিনী ও পুলিশ আবাসিক এলাকার অদূরে অভিযান চালিয়ে তাদের হত্যা করে। তিনি বলেন, নিহত তিনজনই সেখানকার স্থানীয়। এএফপি।
ইত্তেফাক/সাব্বির