সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৩

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীসহ ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ফেনসিডিল ও ইয়াবাসহ কিছু মাদকদ্রব্য। 

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৯ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা থেকে ৭ জন, কালিগঞ্জ থানা থেকে ৬ জন, শ্যামনগর থানা থেকে ৮ জন, আশাশুনি থানা থেকে ৮ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আরও পড়ুন: কৌতুক অভিনেতা টেলি সামাদ আর নেই

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

ইত্তেফাক/কেকে