ঢাবিতে রিকসা চালকদের মাঝে রেইনকোর্ট বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশাচালকদের মাঝে রেইনকোট বিতরণ করেছে স্ট্রিট ল্যাম্প। পথশিশুদের শিক্ষাদান এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে প্রতিষ্ঠিত এই স্বেচ্ছাসেবী সংগঠন গতকাল বিকালে টিএসসিতে এই কাজ করে। 
 
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক তোফায়েল আহমেদ রাহুল বলেন মানুষ মানুষের জন্যই। আমাদের চারপাশে অসহায় মানুষের জন্য কাজ করার অনেক সুযোগ আছে। আমরা আমাদের সংগঠনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোরর চেষ্টা করে যাচ্ছি। 
 
ইভেন্টে ম্যানেজার এবং স্ট্রিট ল্যাম্পের সহ প্রতিষ্ঠাতা হাবীবুর রহমান বলেন, বৃষ্টি অনেকের মনে রোমাঞ্চের শিহরণ জাগিয়ে তুললেও গরিব রিকশাচালকদের জন্য এটি কোনো রোমাঞ্চ নিয়ে হাজির হয় না। ঝুম বৃষ্টিতে ভিজে ওদের জীবিকা অর্জন করতে হয়। অনেক সময় বৃষ্টিতে ভেজার কারণে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। এজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। 
 
প্রচার বিষয়ক সম্পাদক রুদ্র নাঈম বলেন, আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা বৃষ্টিতে রিক্সায় চড়ে রোমাঞ্চ অনুভব করেন।  কিন্তু যিনি সামনে বসে ভিজে ভিজে রিক্সার প্যাডেল চাপেন তার কথা আমরা একবারও ভাবি না।  এই সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর ইচ্ছা নিয়েই আমরা তরুণরা মিলে মানবতার সেবা করার সংকল্প করেছি।
 
ইত্তেফাক/রেজা