ভোটগ্রহণ চলছে। নিজের ভোটটা নিজেই দেবেন বলে অন্তঃসত্ত্বা অবস্থাতেও লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত এক গৃহবধূ। আর কিছুক্ষণ পরই ভোট দিতে ভেতরে ঢুকবেন তিনি। এমন সময় হঠাৎ প্রসব যন্ত্রণা। শেষমেশ বুথের ভেতরই কন্যাসন্তানের জন্ম দিলেন ওই মহিলা। আর বুথের ভেতর ভোটের সময় জন্ম বলে মেয়ের নামও রাখলেন ‘ব্যালট’!IMG0
ঘটনাটি কেনিয়ার। কেনিয়ার প্রত্যন্ত ওয়েস্ট পোকট কাউন্টিতে চলছিল ভোটগ্রহণ। সন্তানসম্ভবা পাউলিনা চেমান্যাং তাড়াতাড়ি ভোট দেবেন বলে একটু আগেই পৌঁছে গিয়েছিলেন বুথে। বুথ থেকে সরাসরি হাসপাতালে যাবেন, এমনটাই ঠিক ছিল। কিন্তু লাইনে তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর হঠাৎ প্রসব যন্ত্রণা অনুভব করেন চেমান্যাং। ভোটকেন্দ্রে উপস্থিত মহিলাদের সাহায্যেই বুথের মধ্যে জন্ম দেন ফুটফুটে এক মেয়ের। -জি নিউজ
ইত্তেফাক/এমআর