উ. কোরিয়ার সঙ্গে যেকোনো সংঘাতে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল শুক্রবার বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এগিয়ে আসবে ক্যানবেরা। মার্কিন ভূখণ্ড গুয়ামের কাছে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রকাশের পর তিনি একথা বলেন। 
IMG0
‘যুক্তরাষ্ট্রের মাটিতে হামলা চালালে উত্তর কোরিয়াকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে’ বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিয়ংইয়ংকে এমন সতর্কবার্তা দেয়ার পর, অস্ট্রেলিয়ার নেতা তাদের ঘনিষ্ঠ মিত্র ওয়াশিংটনকে সমর্থনের ব্যাপারে এ মন্তব্য করেন। টার্নবুল মেলবোর্নের বাণিজ্যিক বেতার কেন্দ্রকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ার চেয়ে শক্তিশালী মিত্র দেশ নেই।’
IMG1
তিনি বলেন, ‘আমাদের এ দুই দেশের মধ্যে এএনজেডইউএস চুক্তি রয়েছে। ফলে অস্ট্রেলিয়া বা যুক্তরাষ্ট্র আক্রান্ত হলে এই চুক্তির আওতায় আমরা পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসবো।’ উল্লেখ্য, উত্তর কোরিয়ার একেরপর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় কয়েক মাস ধরে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু