শাহজালাল বিমানবন্দরের আগুনের ঘটনায় তদন্ত কমিটি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন লাগার ঘটনা তদন্তে ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) দেবাশীষ বর্ধনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
 
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক জানান, শুক্রবার দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উত্তরা, কুর্মিটোলা, সদর দফতর ও টঙ্গী ফায়ার স্টেশন থেকে ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে তিনটার আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এই ঘটনায় এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।  বাসস
 
ইত্তেফাক/ইউবি