ভারতে উপ-রাষ্ট্রপতি পদে ভেঙ্কাইয়া নাইডুর শপথ গ্রহণ

ভারতে উপ-রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং শীর্ষ বিজেপি নেতা এম ভেঙ্কাইয়া নাইডু। গতকাল শুক্রবার রাষ্ট্রপতি ভবনের দরবার হলে ১৩তম উপ-রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। 
 
ভেঙ্কাইয়া প্রথম উপ-রাষ্ট্রপতি যিনি স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছেন। নাইডুর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিজেপি নেতারা। উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংও। শপথ নেওয়ার আগে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন নাইডু।
IMG0
নতুন উপ-রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছে কংগ্রেস এবং শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু