কাঠবিড়ালির কারণে...

 
একটি কাঠবিড়ালির কারণে কানাডার একটি চিজ ফ্যাক্টরির ৭৬ হাজার লিটার দুধ ধ্বংস হয়ে গেছে। একটি পাওয়ার স্টেশন বিকল হয়ে গেছে এবং দেড় শতাধিক মানুষ ঘর হারিয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। একটি কাঠবিড়ালি কৌতূহলবশত বার্নিতে অবস্থিত স্কারডিলো চিজ ফ্যাক্টরির একটি বিদ্যুতের তারে কামড় বসায়। এতে ওই তারে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন নিকটস্থ পাওয়ার স্টেশনে ছড়িয়ে পড়লে তা পুড়ে যায়। এর সন্নিকটের অনেকগুলো আবাসিক ঘর পুড়ে যায়।IMG0
 
দমকল বাহিনীর ১৫টি গাড়ি এসে আগুন নেভায়। পরে ঘটনার তদন্তে কমিটি গঠন হয়। কমিটির সদস্যরা সিসিটিভিতে ধারণ করা ফুটেজে দেখতে পান ওই কাঠবিড়ালিই যত নষ্টের গোড়া। -এপি
 
ইত্তেফাক/এমআর