নজিউর রহমান মঞ্জুর ১১তম মৃত্যু বার্ষিকী পালিত

ভোলায় সাবেক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী, অভিব্যক্ত ঢাকা সিটির মেয়র, জাতীয় পার্টি (বিজেপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেলে শহরের উকিল পাড়া তার বাসভবন শান্ত নীড়ে মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 
দোয়া মাহফিলে নাজিউর রহমানের বড় ছেলে জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, মেঝো ছেলে অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত, ছোট ছেলে জাতীয় পার্টি (বিজেপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওয়াশিকুর রহমান অঞ্জন উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা বিজেপি ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, জেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান, সাংগঠনিক সম্পাদক এনামুল হকসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন: যৌন হয়রানির অভিযোগ করায় শিক্ষার্থীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রিয়াজ উদ্দিন কাসেমী। দোয়া মাহফিলে বক্তারা মরহুম নাজিউর রহমান মঞ্জুর রাজনৈতিক জীবনের নানা সাফল্য তুলে ধরেন। 

ইত্তেফাক/অনি