লিটন শেখের প্রথম মিউজিক ভিডিও ‘রম পম’

 
নির্যাতনের প্রতিবাদ নিয়ে অস্ট্রেলিয়ান প্রবাসী সঙ্গীতশিল্পী লিটন শেখ নির্মাণ করেছেন একটি মিউজিক ভিডিও। আর এরমধ্য দিয়ে দেশের মিডিয়াতে পদচারণা শুরু তিনি। সম্প্রতি এল কে এস সিডনীর প্রযোজনায় লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেল এ মুক্তি পেয়েছে লিটন শেখের প্রথম মিউজিক ভিডিও “রম পম”।
 
পুরো পুরি ভিন্নধর্মী এই মিউজিক ভিডিওতে মজার কিছু কনসেপ্ট এর পাশাপাশি লিটন চেষ্টা করেছে সামাজিক সচেতনতামূলক ম্যাসেজ দেয়ার। ভিডিও টি এজাবতকালে বাংলাদেশে নির্মিত অন্যতম বৃহৎ বাজেটের মিউজিক ভিডিও। এই ভিডিওটিতে প্রায় ১২ জন অস্ট্রেলিয়ান প্রফেশনাল মডেল অভিনয় করেছেন। কোরিওগ্রাফি করেছেন সিডনীর বিখ্যাত নৃত্য পরিচালক প্রাফুল্লা পারিধা।
 
এছাড়া এই ভিডিওতে মিস রাশিয়া (AU) ভেলেরি সিযভা অভিনয় করেছেন। গানটি দ্বৈত ভাবে গেয়েছেন লিটন শেখ ও ব্লাক জাং। কম্পজিশন করেছেন লিটন শেখ নিজেই। লিটন শেখ সিডনীতে বেশ কয়েক বছর ধরে সফলতার সাথে মঞ্চে গান গেয়ে আসছেন। বাংলাদেশেও লিটন শেখের সাংস্কৃতিক পদচারণা ধীরে ধীরে বাড়ছে।
 
তিনি সম্প্রতি আশিকুর রহমান পরিচালিত “অপারেশন অগ্নিপথ” চলচ্চিত্রে কাজ করছেন। এছাড়া সামনে আর বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “হৃদয়ের আয়না” অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন। অতি শিগগিরই তার আরও দুইটি মিউজিক ভিডিও “হেই বেবি” ও “ফাদার” মুক্তি পাবে।
 
ইত্তেফাক/আনিসুর