মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাগেরহাটের মোরেলগঞ্জে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে রফিকুল ইসলাম শেখ (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছে। এ সময় অটোরিকশার আরও ৮ যাত্রী আহত হয়। আহতদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের মহিশপুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম শেখের (৪৫) বাড়ি পিরোজপুর সদর উপজেলার শারিকতলা গ্রামে। 

নিহতের চাচাত ভাই ওমর আলী জানান, একটি অটোরিকশায় করে রফিকুল তার পরিবারের ৮ সদস্য নিয়ে পিরোজপুর থেকে বাগেরহাটের খানজাহান আলী (রঃ) মাজারে যাচ্ছিলো। পথিমধ্যে বাগেরহাট-পিরোজপুর সড়কের মহিশপুরার মোড় এলাকায় পৌঁছুলে বরিশাল থেকে খুলনাগামী বাস ধানসিঁড়ি পরিবহন পিছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রফিকুল ইসলাম।

গুরুতর আহত রফিকুল ইসলামের স্ত্রী, ছেলে মেয়ে, বোন, শাশুড়ি, শ্যালিকা ও তার ছেলে রয়েছে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ ঈশ্বরদীতে ট্রলির চাপায় গৃহবধূর মৃত্যু

মোরেলগঞ্জ থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান, ঘাতক ধানসিঁড়ি পরিবহনের গাড়িটি আটকের চেষ্টা চলছে।

ইত্তেফাক/নূহু