সবুজ সেনা সোসাইটি বাংলাদেশে সবুজের বিস্তার ঘটাতে চায়

‘সবুজ সেনা সোসাইটি’ অনলাইনভিত্তিক একটা ফেসবুক গ্রুপ। এটার মূল উদ্দেশ্য হলো সবুজের বিস্তার ঘটানো, সবুজ বিপ্লব করা। এ লক্ষ্যে শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রথমবারের মতো তারা সবুজ সেনাদের কাছে বিভিন্ন ধরনের ফল ও সবজির চারা ও বীজ বিতরণ করেন।
 
সোসাইটির উদ্যেক্তা ইশরাত ঝুনা ইত্তেফাককে জানান, বর্তমানে সবুজ হারিয়ে যাচ্ছে। যার কারণে মানুষের নানারকম রোগ হচ্ছে। আমরা প্রয়োজনীয় অক্সিজেনটা পাচ্ছি না। গাছ থেকে আমরা এগুলো পাই। এজন্য সারা বাংলাদেশে আমরা সবুজের বিস্তার ঘটাতে চাই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুবজ পৃথিবী রেখে যাওয়া তাদের উদ্দেশ্য বলে জানান তিনি।
 
ইশরাত ঝুনা জানান, অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘সবুজ সেনা সোসাইটি’ নামক পেজে ২৭ হাজার সদস্য রয়েছে। সেখানে ছাদে বাগান করার পরামর্শ এবং গাছ প্রদান করার ব্যাপারে পোস্ট করা হয়। পেজে লাইক দিলেই সদস্য হওয়া যায় বলে জানান তিনি। তারা মূলত সবজি ও ফলের চারা ও বীজ প্রদান করে। এসব ফল ও সবজির মধ্যে কাঠলিচু,মালবেরি,শিম, ডাটা, ধুন্দুল ,মিস্টি কুমড়া উল্লেখযোগ্য।  
 
কথা হয় পারভেজ মাহতাব নামে এক বাগান কর্মীর সঙ্গে। তিনি বলেন, এটা খুবই একটা ভালো উদ্যোগ। সরকারিভাবে এটাকে সমর্থন দেওয়া উচিত।
 
ইত্তেফাক/রেজা