বিভিন্ন প্রজাতির ৩৩৬টি পাখি উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচর, নারায়ণগঞ্জের চাষাড়া এবং ফতুল্লা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৩৩৬টি পাখি ও পাখির ছানা উদ্ধার করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা। বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দে’র নেতৃত্বে একটি টিম গত শুক্রবার এ অভিযান চালায়। 

আজ শনিবার বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক এসব তথ্য জানান। 

উদ্ধার করা পাখিগুলোর মধ্যে রয়েছে- ২৫৫টি মুনিয়া, ৫০টি টিয়া, ১৮টি শালিক, আটটি ঘুঘু ও পাঁচটি ময়না। পরে পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করে দেওয়া হয়।

আরও পড়ুন: খালেদার প্যারোলে মুক্তির আবেদন করলে ভেবে দেখবো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দে জানান, আইন অনুযায়ী কোনও পাখি ধরা, শিকার করা বা আবদ্ধ রাখা দণ্ডনীয় অপরাধ। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। পরে পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করে দেওয়া হয়।

ইত্তেফাক/এমআই