আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সন্তোষজনক অগ্রগতি হয়েছে।’
তিনি জানান, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার সন্তোষজনক অগ্রগতি হয়েছে।
এ মাসের শুরুতে কানাডার হাইকমিশনার বোনু-পিরেয়ে লারা-র সঙ্গে আলোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা পলাতক আসামি নুর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা করেছেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সরকার বঙ্গবন্ধুর পলাতক ছয় হত্যাকারীর ব্যাপারে তথ্য হালনাগাদ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর যেসব খুনিরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আইনগত ও কূটনৈতিক প্রচেষ্টা চলছে।
তিনি জানান, এই ব্যাপারে কাজ করতে আইনমন্ত্রীকে প্রধান করে সরকার ২০১০ সালের ২৮ মার্চ একটি টাস্কফোর্স গঠন করে দিয়েছে।
ইত্তেফাক/এএম।