ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শোপিয়ান জেলায় ১২ ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা ও ৩ জঙ্গি নিহত হয়েছে। রবিবার জম্মু ও কাশ্মীরের পুলিশের মহাপরিচালক এসপি ভাইদ এ খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার হিজবুল মুজাহিদীনের তিন জঙ্গি রয়েছে এমন খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী গ্রামে অভিযান শুরু করে। একসময় জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি করে। বন্দুক যুদ্ধ রবিবার সকাল পর্যন্ত চলে। এসপি ভাইদ বলেন, এনকাউন্টারে ৩ জঙ্গি নিহত হয়েছে। আমরা দুই কর্মকর্তাকে হারিয়েছি এবং ৩ জন সেনা সদস্য আহত হয়েছে।
ভারতীয় সেনাবাহিনী চলতি বছর কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক লড়াই শুরু করেছে। এখন পর্যন্ত এই বছরে ১৩৫ জঙ্গিকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী, গত বছর ১৫০ জঙ্গি নিহত হয়। রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির