জঙ্গি অর্থায়ন: রাখাইনে দাতব্য সংস্থার বিরুদ্ধে বৌদ্ধ ভিক্ষুদের বিক্ষোভ

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিম জঙ্গিদের সমর্থন করার অভিযোগে দাতব্য সংস্থাগুলোর বিরুদ্ধে বিক্ষোভ করছে হাজারো বৌদ্ধ ভিক্ষুরা। বিক্ষোভের স্বঘোষিত নেতা তাই অং দাবি করেছেন, দাতব্য সংস্থাগুলো যেন তাৎক্ষণিকভাবে রাখাইন ছেড়ে চলে যায়।
 
রাখাইনের রাজধানী সিতওয়েসহ ১৫টি শহরে বিক্ষোভ প্রদর্শন করে বৌদ্ধ ভিক্ষু ও রাখাইন গোষ্ঠীর মানুষরা। বিক্ষোভের স্বঘোষিত নেতা তাই অং বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ করতেই থাকবো। সরকার যদি তাদের কাজ করতে ব্যর্থ হয় এটা তাদের দায়।
 
রাখাইনের একটি বৌদ্ধ মন্দিরে গত জুলাইয়ে ৭ ভিক্ষুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার পরে আবারো উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। দেশটির সরকার দাবি করেছে, বনের মধ্যে মুসলিম উগ্রপন্থীদের অস্থায়ী তাঁবু পাওয়া গেছে যাতে প্রমাণিত হয় তারাই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী।
 
উল্লেখ্য, গত মাসে উগ্রপন্থীদের একটি শিবির থেকে জাতিসংঘের বিশ্ব খাদ্য প্রকল্পের বিস্কুট পাওয়া গেছে। রাখাইন সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, রোহিঙ্গাদের ত্রাণের মাধ্যমে সুবিধা দিয়ে আসছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য সংস্থা। রয়টার্স।
 
ইত্তেফাক/সাব্বির