একমঞ্চে শাহানা কাজী, সোনু নিগম ও আতিফ আসলাম

 
সম্প্রতি টরেন্টোর এয়ার কানাডা সেন্টারে অনুষ্ঠিত বলিউড কনসার্টে একই মঞ্চে গান করলেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান কণ্ঠশিল্পী শাহানা কাজী, সুপারস্টার আতিফ আসলাম এবং বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী সোনু নিগম।
 
শাহানা কাজী তার লাইভ পারফরম্যান্সের মাধ্যমে 'আতিফ এ্যান্ড সোনু লাইভ' ইন কনসার্ট- ক্লোজ টু ইউ' শীর্ষক এই কনসার্টটির সূচনা করেন। শুরুতে তিনি বলিউডের বেশ কিছু জনপ্রিয় হিন্দি গান পরিবেশন করেন। এরপর গান করেন আতিফ ও সোনু।
IMG0
কনসার্টটি ছিল কানাডাতে অনুষ্ঠিত এই দশকের বৃহত্তম বলিউড কনসার্ট। প্রায় বিশ হাজার শ্রোতা-দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এয়ার কানাডা সেন্টার উত্তর আমেরিকার একটি ব্যস্ততম ও অত্যাধুনিক কনসার্ট ভেন্যু যেখানে শুধু  বিশ্বের শীর্ষ স্থানীয় তারকারা পারফর্ম করেন।
 
শাহানা বলেন, এয়ার কানাডা সেন্টারে গান গাওয়াটা ছিল আমার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ কানাডাতে আমার আগে কখনও কোনও বাংলাদেশি কণ্ঠশিল্পী এত বড় এবং মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড স্টেজে গান করেননি।“
 
উল্লেখ্য, এয়ার কানাডা সেন্টারে তালিকাভুক্ত আগামী কয়েক মাসের কনসার্টের মধ্যে আছেন শাকিরা, জ্যানেট জ্যাকসন, লেডি গাগা, কেটি পেরি, পিটবুল, লায়োনেল রিচি, ব্রুনো মার্স, এনরিক ইগ্লাসিয়াস, গানস এন রোজেস এবং আরো অনেকে।
 
ইত্তেফাক/আনিসুর